এই নিয়ম অনুযায়ী, আপনার কাছে শুধু স্লিপার ক্লাসের টিকিট থাকলেও, আপনি অতিরিক্ত অর্থ না দিয়েও এসি কোচে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ, রেলের এই ‘অটো আপগ্রেড’ সুবিধার মাধ্যমে যাত্রীরা বিনামূল্যে উচ্চতর শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর জন্য কোনও এজেন্টের প্রয়োজন নেই। আলাদাভাবে আবেদন করারও কোনও দরকার নেই।
