সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ (Dearness Allowance), বিশেষ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স-সহ বিভিন্ন আর্থিক সুবিধা পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতি নীতি, চাকরির শর্ত এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও নতুন পোর্টালে সুপারিশ করবে কমিশন।