Last Updated:
রাহুল গান্ধির ভাষণের সময় তুমুল গণ্ডগোল সাংসদে। নিজের বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল ‘ইডিয়ট’ শব্দ ব্যবহার করেন। এর জেরেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়।
বিরোধী দলনেতা রাহুল গান্ধির ভাষণের সময় তুমুল গণ্ডগোল সাংসদে। নিজের বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল গান্ধি ‘ইডিয়ট’ শব্দ ব্যবহার করেন। এর জেরেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়।
রাহুল গান্ধি ভাষণ দিতে গিয়ে বলেন, “আমি এক ছাত্রীকে জিজ্ঞেস করেছিলাম— যাঁরা অন্যের কথা শোনে না, যুক্তি গ্রহণ করে না তাঁদের কী বলো তোমরা? সে বলে আমরা তাঁদের ইডিওট বলি”। এর পরেই শাসক দলে সংসদরা হইচই শুরু করেন। এই নিয়ে বিরোধীদের বক্তব্য, আমরা আপনাদের তো idiot বলনি। রাহুল গান্ধি পাল্টা বলেন, “আমি আপনাদের বিষয়ে বলছি না। আপনাদের নামও নিইনি”।
স্পিকার পরিস্থিতি হালকা করার জন্য বলেন, “আমার অনুরোধ, আপনারা এই বিলের উপর আলোচনা করুন”। রাহুল অবশ্য আক্রমণ থেকে সরেননি। রাহুল আরও বলেন, “আমি ছাত্রীকে জিজ্ঞেস করেছিলাম তাহলে অন্ধভক্তদের কোন অধীনে রাখা যায়? সেই ছাত্রীটা বলে, ইডিওটকে যাঁরা ভগবান বলে মনে করে। অতঃপর তিনটি ক্যাটাগরি রয়েছে- পড়ুয়া, ইডিওট, অন্ধভক্ত।”
এই প্রসঙ্গে রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করেন কিরেন রিজুজু। “রাহুল গান্ধী যদি অসংসদীয় শব্দ ব্যবহার না করতেন, তাহলে কেউ আপত্তি করত না। আমার বিশ্বাস, তিনি একজন ছাত্রের নামে ওই শব্দটি ব্যবহার করছেন, কিন্তু আসলে তিনিই ওই শব্দটি ব্যবহার করছেন… তিনি অসংসদীয় শব্দ ব্যবহার করতে পারেন না, সেটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত,”। পরে তিনি আরও বলেন, কংগ্রেস নেতা “একই শব্দ বারবার ব্যবহার করে চলেছেন।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
