নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষ হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। ‘ককরোচ’দের দাবি শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়ে সময় চেয়েছে কেন্দ্র। এবং আগামীকাল ফের বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন সিজেপি-র প্রতিনিধিরা।
আরও পড়ুন, ‘আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
কেন্দ্রের কাছে কী কী দাবি জানিয়েছে ‘ককরোচ’রা ? বৈঠক শেষে কী মন্তব্য ?
কেন্দ্রের সঙ্গে বৈঠকে, মোট ৩ দফা দাবি জানিয়েছেন ককরোচ জনতা পার্টি। তার মধ্যে প্রথম ও অন্যতম দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, আত্মঘাতী হয়েছে যে সকল পড়ুয়ারা, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। তৃতীয় দাবি রয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সকল এফআইআর দায়ের হয়েছে, সেই সকল এফআইআর প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। বৈঠক-শেষে CJP-র প্রতিনিধিরা জানিয়েছে, ‘সরকারের সামনে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি, আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছি, সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে সরকার।’
ককরোচ’দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জেপি নাড্ডা
এদিন বৈঠক শেষে জেপি নাড্ডা বলেন, আন্দোলনকারীদের তরফে প্রতিনিধিরা এখানে এসেছিলেন। ২ ঘণ্টা ধরে এখানে বৈঠক হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের হয়ে আমি এবং ডক্টর জিতেন্দ্র সিংহ ছিলেন। ওনাদের (CJP) কথা আমরা শুনলাম। একটা আন্তরিক পরিবেশের মধ্যেই আমাদের কথোপকথন হয়েছে। সমাধানের জন্য সম্ভাব্য সমস্ত পথ নিয়েই আমরা আলোচনা করেছি। ওনারা মূলত (ককচোর জনতা পার্টি) ৩ টি দাবি জানিয়েছে এবং ৫ টি প্রস্তাব রেখেছে পরীক্ষা ব্যবস্থার উন্নতির জন্য।আমরা ওনাদের জানিয়েছি, কাল আবার বৈঠক করব, আমরা ওনাদের সঙ্গে। ‘