সরকারি অফিসে হাজিরা নিয়ে কড়াকড়ি নতুন মুখ্যমন্ত্রীর, কী বলছেন কর্মীরা ?


রুমা পাল, কলকাতা : সরকারি অফিসে ১০টা ১৫-র মধ্যে ঢুকতেই হবে। বিকেল ৫টা ১৫-র আগে অফিস থেকে বেরনো যাবে না। এবার সরকারি অফিসে হাজিরা নিয়েও কড়াকড়ি শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মীরা।

ঘরোয়া আইনশৃঙ্খলা মজবুত করা। সীমান্তে ফেন্সিংয়ের জন্য় জমি দেওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ওষুধ প্রয়োগ। কোনও কিছুই বাদ দিচ্ছে না নতুন সরকার। এই আবহেই সরকারি অফিসে হাজিরা নিয়েও কড়াকড়ি শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এতদিন নিয়ম ছিল। কিন্তু অভিযোগ, তা শুধুই খাতায় কলমে। কেউ মানতেন, কেউ মানতেন না। কেউ দেরিতে ঢুকতেন, আগে বেরোতেন। আবার কেউ টাইমে ঢুকলেও, বেরোতেন আগে আগে। সরকারি অফিসগুলির কর্ম সংস্কৃতির হাল ফেরাতে এবার কর্মীদের হাজিরা নিয়েও শুরু হল কড়াকড়ি।
১০টা ১৫-র মধ্যে ঢুকতেই হবে অফিসে। আর বিকেল ৫টা ১৫-র আগে অফিস থেকে বেরনো যাবে না। কোনও রাজ্য সরকারি কর্মী বলছেন, “নিয়মটা ভালই তো। হ্যাঁ, খুব ভাল।” তো কেউ বলছেন, “আমরা তো চাই এটা হোক।” আবার অনেকের কথায়, “হ্যাঁ ঠিকই আছে। হোক।” 

সরকারি অফিসে দেরিতে ঢুকে, সময়ের আগে বেরিয়ে যাওয়া… কাজে গাফিলতি… ঢিলেমি…অতীতে এই অভিযোগ বারবার উঠেছে। এবার সেই কর্মসংস্কৃতিতে ইতি পড়তে চলেছে। বুধবার দেখা গেল, ঘড়িতে সোয়া দশটা বাজার আগেই অফিসে ঢুকতে হুড়োহুড়ি পড়ে গেছে।

নিয়মের কড়াকড়ি হলেও নতুন সরকারের ভূমিকায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মী পম্পা চক্রবর্তী বলেন, “ভাল হয়েছে। তাও পরিবর্তন দরকার ছিল। একদম আমরা পক্ষে ভোট দিয়েছি। নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। অফিসে আমরা কোনও কথা বলতে পারতাম না। অফিসে আমাদের সবাই, মানে ভয়ে ভয়ে থাকতে হত। ওখানে নাহলে ট্রান্সফার হয়ে যাবে।”

ভূমি দফতরের কর্মী অমর শ্রীমানি বলেন, “একটা নিয়ম সবারই জন্য প্রযোজ্য। আমরা যদি অভ্যাসটা করি, ভাল কাজের জন্য অভ্যাস করব। আমরা হচ্ছি মানুষের কাজের জন্য। সরকারি কাজ মানে মানুষের কাজের সুবিধার জন্য আমরা সবসময়ই থাকি।”

রাজ্যে নতুন সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (West Bengal New CM Suvendu Adhikari)। দায়িত্ব গ্রহণ করার পরই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog BluMedia – Book Publisher & Book Author Elementor Template Kit Blund Minimal Portfolio WordPress Theme Blurb - Affiliate Marketing WordPress Theme Blush – A Trendy Beauty and Lifestyle WordPress Theme Blxo – Construction WordPress Theme BngTech – IT Solutions WordPress Theme Boat & Yacht Charter Booking System for WordPress Bocpak – Print Custom Packaging and Pouches WordPress Theme Body Calculators for WordPress: BMI, BFP, BAI, Body Fat, Ideal weight and others BodyCenter - Gym, Fitness WooCommerce WordPress Theme