গুয়াহাটি : লক্ষ্য, মহিলাদের ক্ষমতায়ন। লিঙ্গ বৈষম্যও মেটাতে চায় অসমের বিজেপি সরকার। সেই লক্ষ্যে বহুবিবাহের বিরুদ্ধে ‘কড়া’ হিমন্ত বিশ্বশর্মা নেতৃত্বাধীন সরকার। গত শুক্রবারই অসম সরকার প্রস্তাব দেয় যে, যেসব মানুষ বহুবিবাহ করবেন, তাঁদের সরকারি কল্যাণমূলক সুযোগ-সুবিধা দেওয়া হবে না। পাশাপাশি, এই চর্চা করতে দেখা গেলে সরকারি কর্মীদেরও বরখাস্ত করা হবে। এই প্রসঙ্গ নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরকারের অবস্থান আরও একবার জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে হিমন্ত লেখেন, “অসমে বহুবিবাহের অনুমতি দেওয়া হবে না। যারা এর সঙ্গে জড়িত থাকবেন, তাঁরা এখন থেকে কোনও সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।”
Polygamy in any form will not be allowed in Assam. Those indulging in it will henceforth not be eligible for any Govt schemes and benefits. pic.twitter.com/9q2UrigvKX
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 15, 2026