নয়াদিল্লি: আন্তর্জাতিক জলসীমায় দুই জাহাজের মধ্যে সংঘর্ষ। ভারতীয় নৌবাহিনীর জাহাজের সঙ্গে ধাক্কা লাগল পাকিস্তানি জাহাজের। সেই নিয়ে এবার ভারতে ইসলামাবাদের প্রতিনিধিকে তলব করল দিল্লি। তীব্র প্রতিবাদ জানানো হল তাঁর কাছে। এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় বলে জানিয়ে দেওয়া হল। পাকিস্তানী নৌবাহিনীর আচরণ ‘গ্রহণযোগ্য’ নয় এবং ‘পেশাদারিত্বের অভাব’ রয়েছে বলে মন্তব্য করল দিল্লি। গোটা ঘটনায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। (Pakistani Ship Collides with Indian Naval Unit)
মঙ্গলবার আরব সাগরের উত্তরে, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনী এবং পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আরব সাগরের উত্তরে, আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনী এবং পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। দিল্লি সূত্রে খবর, অন্য দিনের মতোই সেখানে টহল দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজটি। সেই সময় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটি এসে জোরে ধাক্কা মারে। পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটির গতি অত্য়ন্ত বেশি ছিল এবং বিপজ্জনক ভাবে ধেয়ে অসে ধাক্কা মারে বলে অভিযোগ। (India-Pakistan Conflict)
দিল্লিতে পাক প্রতিনিধিকে ডেকে সেই মর্মে প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বলা হয়েছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটি ‘বিপজ্জনক’ ভাবে ছুটছিল। তার দরুণই ধাক্কা লাগে। দুই জাহাজের মধ্যে ধাক্কা লেগে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি নৌবাহিনীর জাহাজটির আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ওই চুক্তি অনুযায়ী, সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন বা সৈনিক চলাচলের বিষয়ে আগাম নোটিস দিতে হয়। এক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ না করে সরাসরি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি নৌবাহিনী।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্রশস্ত্র মজুতের কথা মেনে নিল আমেরিকা, ফুঁসে উঠল চিন ও রাশিয়া, শোরগোল আন্তর্জাতিক মহলে
দিল্লিতে ইসলামাবাদের প্রতিনিধিকে জানানো হয়েছে যে, আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেই বার্তা পৌঁছে দিতে হবে তাঁদের দেশের সরকারকে। এক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিধান মেনে চলতে হবে। এই মুহূর্তে ইসলামাবাদে মোতায়েন থাকা ভারতের প্রতিনিধিকেও পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির তরফে।
আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা বেনজির বলেই মনে করছে কূচনৈতিক মহল। তবে এই প্রথম নয়। এর আগে, ২০১১ সালে পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘PNS Babur’ ভারতীয় যুদ্ধজাহাজ ‘INS Godavari’র কাছাকাছি চলে আসে। তাতে ভারতের হেলিকপ্টার নেট ক্ষতিগ্রস্ত হয়। সেই নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছিল। এত বছর পর ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।
ED Raid: APM চিটফান্ড মামলায় কলকাতার ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED