নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্কের জল্পনা শোনা গিয়েছিল। সম্প্রতি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলেও খবর আসছিল। মাসখানেক আগে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির একটি পোস্ট তাঁদের বিবাহের জল্পনায় কার্যত সিলমোহর দিয়েছিল। দুই জগতের তরুণ প্রজন্মের দুই আইকন অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। বিয়ে সারলেন সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার এবং সান গ্রুপের কর্ণধারের কন্যা কাব্য মারান (Kavya Maran) ও প্রসিদ্ধ সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander)। সোশ্যাল মিডিয়ায় সেই বিবাহের পর প্রথম ছবি শেয়ার করলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ নিজেই।