Last Updated:
পূর্ব ভারতে রিটেল ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ সংস্থার। বর্তমানে এই ব্র্যান্ডের রিটেল স্টোরের সংখ্যা ৩৮৮টিরও বেশি, যার মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে ৬৯টি স্টোর।
কলকাতা: ওমনিচ্যানেল (Omnichannel) জুয়েলারি সংস্থা ক্যারেটলেন (Caratlane) জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে পূর্ব ভারতে ৫ থেকে ৭টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি FY27-এ দেশজুড়ে আরও ৪০-৫০টি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে। টাটা গোষ্ঠীর এই সংস্থা মূল বাজারগুলিতে নিজেদের রিটেল উপস্থিতি আরও শক্তিশালী করতে চাইছে। ক্যারেটলেন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রিটেল নেটওয়ার্ক, প্রডাক্টের পোর্টফোলিও এবং ওমনিচ্যানেল বিনিয়োগের মাধ্যমে এই সম্প্রসারণকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
