Last Updated:
Bangla News: স্ত্রীর সঙ্গে বাদানুবাদের পর ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক। শুধু তাই নয়, আর তারপরেই তা প্লাস্টিকে মুড়ে রাখেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে।
মুর্শিদাবাদ: সামান্য সংসারে অশান্তি নিত্যদিন লেগেই চলছিল। কিন্তু এমন ঘটনা ঘটিয়ে ফেলবে যুবক তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই বর্তমানে মানসিক অবসাদেও ভুগছিলেন যুবক! স্ত্রীর সঙ্গে বাদানুবাদের পর ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক।
শুধু তাই নয়, আর তারপরেই তা প্লাস্টিকে মুড়ে রাখেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সুতি থানার বাজিতপুর বিশ্বাস মোড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম রাজীব শেখ। যুবক পেশায় নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো কাজে গিয়েছিলেন তিনি। কাজ করতে করতেই ফোন আসে স্ত্রীর। নির্মণীয়মান ভবনের সিঁড়ির নীচে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। সহকর্মীদের থেকে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে কথা বলার পরেই কিছুক্ষণ পরই ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে একটি প্লাস্টিকের মধ্যে রাখেন রাজীব।
রক্তাক্ত অবস্থায় রাজীবকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার খবর পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমন কী ঘটনা ঘটল যে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক। স্ত্রীর কোনও প্ররোচনা ছিল কি না? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই শ্রমিক দম্পতি মানষিক অবসাদে ভুগছিলেন ।আর সেই কারণেই এই চরম পরিনতি ঘটিয়েছেন। গ্রামে এই ঘটনা জানতেই হইচই পড়ে যায়।
কৌশিক অধিকারী
