মুহূর্তের মধ্যে বদলে গেছিল ছবিটা। দ্রুতগতিতে ছুটে চলা দু’টি ট্রেনের সংঘর্ষে স্পেনের মাটিতে নেমে এসেছিল মৃত্যুর বিভীষিকা। মাদ্রিদের দক্ষিণে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনার ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন যাত্রী জানিয়েছেন, সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে বহু যাত্রী ছিটকে শূন্যে উঠে যান। মুহূর্তের মধ্যে ট্রেনের ভিতর তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আতঙ্কিত যাত্রীদের আর্তনাদ, আহতদের উদ্ধার করার চেষ্টা এবং স্বজনদের খোঁজে ছোটাছুটিতে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ পর মাদ্রিদ-আন্দালুসিয়া হাই-স্পিড রেললাইনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এবং হতাহতের সম্পূর্ণ সংখ্যা এখনও নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলিতে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে। লাইনচ্যুত ট্রেনের কামরাগুলি রেললাইনের পাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। আহতদের সাহায্য করতে এবং যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল।

দক্ষিণ স্পেনের দিকে যাত্রারত দুটি ট্রেন দুর্ঘটনার কবলে:

রেল পরিচালন সংস্থা আদিফ (Adif) জানিয়েছে, টলেডোর কাছে কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মোরার ও অর্গাজ শহরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি পরিচালনা করছিল রেনফে (Renfe) এবং ইরিও (Iryo)। আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষের পর ইরিওর দুটি কামরা লাইনচ্যুত হয়েছিল। কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।

আদিফ নিশ্চিত করেছে, দুটি ট্রেনের মধ্যে পিছন দিক থেকে সংঘর্ষের ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া হাই-স্পিড রেললাইনে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

হতাহতের খবরের পর জরুরি পরিষেবা মোতায়েন:

টোলেডোর কাছাকাছি উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, আহতদের রাখার ব্যবস্থা করতে জরুরি পরিষেবা বিভাগ তাঁকে একটি স্থানীয় স্পোর্টস হল প্রস্তুত রাখতে বলেছে। আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্থার পাদিয়া প্রথমে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন। পরে স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানায়, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৬ হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা স্পেনের প্রধানমন্ত্রীর:

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি মর্মাহত। তিনি পরিবহণমন্ত্রী এবং কাস্তিয়া-লা মাঞ্চার প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন। এক্স-এ সানচেজ লিখেছেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করা হচ্ছে।” পাশাপাশি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

উদ্ধারকাজ ও জরুরি পরিষেবার কার্যক্রম চলতে থাকায় ট্রেন দুটির সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়।

“ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করা হচ্ছে,” এক্স-এ লিখেছেন সানচেজ। পাশাপাশি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

উদ্ধারকাজ ও জরুরি পরিষেবার কার্যক্রম চলতে থাকায় ট্রেন দুটির সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Connect – Software Company WordPress Theme Connect – Video Conference, Online Meetings, Live Class & Webinar, Whiteboard, Live Chat Connection – Creative Agency WordPress Theme Conpress – Construction Service Elementor Template Kit Consession – Conference & Seminar Elementor Template Kit Conset – Business Consulting Elementor Template Kit Consilt – Business & Consulting Elementor Template Kit Constitute WP – WooCommerce Responsive Elementor Theme Constkit – Construction and Industrial Elementor Template Constructa – Building & Construction Elementor Template Kit