Last Updated:
তৃণমূলের পুরপ্রধানের পুকুর-ঝিল থেকে মাছ ‘চুরি’ ! অভিযোগ উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাসের ৷ এর আগে বিধানের বিরুদ্ধেই পুকুর-ঝিল দখলের অভিযোগ ছিল ৷ এবার পালাবদলের পর মাছ চুরির অভিযোগ পুরপ্রধানের ৷
কলকাতা: তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান। তৃণমূলের আমলে একের পর এক পুকুর-ঝিল দখলের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পালাবদলের পর এখন তাঁর পুকুর-ঝিল থেকে মাছ চুরি হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার।
চুরির উলটপূরাণ!
ইনি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। এককালে এনার বিরুদ্ধে অন্যের পুকুর-ঝিল দখলের অভিযোগ উঠত। পালাবদলের পর সেই অভিযোগের বদল হয়েছে। এখন দাপুটে এই তৃণমূল নেতা অভিযোগ করছেন, তাঁর পুকুর-ঝিল থেকে নাকি কারা যেন মাছ চুরি করছে।
উত্তর দমদমের তৃণমূল উপপ্রধান বিধান বিশ্বাস বলেন, ‘‘আমার শুধু একটা ঝিল না। বহু ঝিল। উত্তর দমদমে। সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি কাল নিমতা থানায় এফআইআর করেছি।’’
বিধান বিশ্বাস। তাঁর দীর্ঘদিনের মাছের ব্যবসা। রাজনীতিও করেন। তৃণমূলের দাপুটে নেতা। তৃণমূল জমানায় তাঁর দাপটে নাকি বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। মজার বিষয় হল তাঁর বিরুদ্ধেই একাধিক পুকুর-ঝিল দখলের অভিযোগ রয়েছে। কিন্তু রাজ্যে পালাবদলের পর এখন তিনি নিজেই বেজায় সমস্যায়। তৃণমূল নেতার অভিযোগ, তাঁর পুকুর এবং ঝিল থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকার মাছ চুরি হয়েছে বলে দাবি উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। এ নিয়ে তিনি নিমতা থানায় অভিযোগও জানিয়েছেন।
বিধান বিশ্বাসের কথায়, ‘‘ছোটবেলা থেকেই আমাদের মাছের ব্যবসা। এটাই আমার জীবিকা। আমার শুধু একটা ঝিল না। বহু ঝিল। উত্তর দমদমে। সমস্ত কিছু লুট করে নিয়েছে। প্রায় ৮০ লক্ষ টাকার উপরে মাছ তারা লুট করেছে। আমি নিমতা থানায় এফআইআর করেছি। আমি ঝিল লিজ নিয়ে, মালিকদের টাকা দিয়ে আমার নেওয়া। জোর-জুলুম করে নেওয়া না। রাজনৈতিক কোনও কিছু থাকলে সেটা রাজনৈতিকভাবে লড়াই করুক। কোনও মানুষেরই সে যে দলেরই হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, পেটে মারা উচিত না।’’
Kolkata,West Bengal
