Last Updated:
তাঁর কাছ থেকে একটি মোবাইল ও কাগজপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে সেই আঘাত কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়।
কলকাতা: একই দিনে একই পরিবারের দুই সদস্যের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালে পারিবারিক অশান্তির জেরে দোকানের ভিতরে আত্মহত্যা করেন রতন ঘোষ। আর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় তাঁর মায়ের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে অস্বাভাবিক অবস্থায়।
পরিবারের এক সদস্যের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রতন ঘোষের মা পুত্রবধূ ও নাতির মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। অভিযোগ, ঘটনার দিনও তাঁকে মারধর করা হয়েছিল। সেই কারণেই বৃদ্ধার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পরিবারের দাবি। অন্যদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বৃদ্ধার শরীরে মারধরের স্পষ্ট কোনও চিহ্ন এখনও মেলেনি।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মৃত বৃদ্ধার পুত্রবধূ ও নাতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ রতন ঘোষের আত্মহত্যা এবং তাঁর মায়ের অস্বাভাবিক মৃত্যুর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে এসে কচুরির দোকানের মালিক দেখেন, দোকানের ভিতরে মাটিতে এক ব্যক্তি শুয়ে রয়েছেন। প্রথমে তাঁকে ডাকাডাকি করা হলেও কোনও সাড়া মেলেনি। এরপর আশপাশের মানুষজনকে খবর দেওয়া হয়। স্থানীয় টোটো স্ট্যান্ডের কয়েকজন এসে ওই ব্যক্তিকে পরীক্ষা করে দেখেন তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 29, 2026 10:24 PM IST
