Last Updated:
টিকিট বুকিং ব্যবস্থার অপব্যবহার রুখতে IRCTC ৩ কোটিরও বেশি সন্দেহজনক ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট করেছে। পাশাপাশি আরও ৬ কোটি অ্যাকাউন্টকে যাচাইয়ের আওতায় আনা হয়েছে, যেগুলির ক্ষেত্রে KYC সম্পূর্ণ করার প্রয়োজন হতে পারে। যে অ্যাকাউন্টগুলি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, সেগুলি থেকে আপাতত ট্রেনের টিকিট বুক করা বা অন্যান্য পরিষেবা ব্যবহার করা সম্ভব নয়। তাই অনলাইন টিকিট বুকিংয়ের সময় কোনও সমস্যা এড়াতে যাত্রীদের দ্রুত নিজেদের IRCTC অ্যাকাউন্টের স্ট্যাটাস যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।