কবে অ্যাকাউন্টে জমা হতে পারে সুদ?বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, EPFO সদস্যদের অ্যাকাউন্টে ২০২৫-২৬ অর্থবর্ষের সুদের টাকা ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে জমা হতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সরকারি তারিখ ঘোষণা করা হয়নি।গুরুত্বপূর্ণ বিষয় হল, সুদ জমা হতে দেরি হলেও যোগ্য সদস্যরা সম্পূর্ণ সুদের অর্থ পাবেন। দেরি শুধুমাত্র অ্যাকাউন্টে এন্ট্রি দেখানোর ক্ষেত্রে হতে পারে, সুদের হিসেবের উপর এর কোনও প্রভাব পড়বে না।এছাড়া সব সদস্যের পাসবুক একসঙ্গে আপডেট হয় না। ফলে কারও অ্যাকাউন্টে সুদের এন্ট্রি আগে দেখা যেতে পারে, আবার অন্যদের কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।
