Last Updated:
Mimi Chakraborty: বনগাঁকাণ্ডে এল নয়া মোড়! এবার কি তবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হাজির হতে হবে আদালতে! চার্জশিট নিয়ে যা বললেন তনয় শাস্ত্রী…
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁ আদালতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট! এবার আদালতে হাজিরার সম্ভাবনা অভিনেত্রীর। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করলেন অভিযোগকারী তনয় শাস্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ২ জুন বনগাঁ আদালতে এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তনয় শাস্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে মামলার শুনানিতে মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। ২ জুনও তিনি আদালতে উপস্থিত না থেকে আইনজীবীকে পাঠান। অভিযোগকারীর বক্তব্য, বারবার সময় চাওয়ার মাধ্যমে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছিল। সেই কারণেই তাঁর আইনজীবী আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন জানান। আদালত সেই আবেদনে অনুমতি দেওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দাবি তনয়ের।
প্রসঙ্গত, অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার অভিযোগ তোলা হয়েছিল তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। এমনকি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। পরবর্তীতে তনয়ের শাস্ত্রীয় পাল্টা মিমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফলে এখন এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে জল্পনা শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণের দিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
Kolkata,West Bengal
