Last Updated:
Sohini Pregnancy Rumours: টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলী ফের শিরোনামে৷ শোনা যাচ্ছে, বিয়ের দু-বছরের মাথাতেই মা-বাবা হতে চলেছেন সোহিনী ও শোভন৷ তবে এই বিষয়টি নিয়ে পুরোপুরি নীরবতা বজায় রেখেছেন শোভন ও সোহিনী।
কলকাতা: টলিপাড়ায় ফের সুখবর৷ টলিউডের অন্যতম চর্চিত ও মিষ্টি দম্পতি অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে শীঘ্রই নাকি মা চলেছেন সোহিনী সরকার এবং বাবা হতে চলেছেন শোভন গঙ্গোপাধ্যায়৷
দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই নাকি সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার অন্দরে এই সুখবরকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। শীঘ্রই নাকি সংসারে আসতে চলেছে নতুন অতিথি৷ তবে এখনও পর্যন্ত অভিনেত্রী কিংবা গায়ক কেউই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷
২০২৪ সালের জুলাই মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকে দুই বছর ধরে চুটিয়ে সংসার করছেন। বিনোদন জগতের পাশাপাশি বাইরের সমস্ত কাজ করেও দারুণ ভাবে সংসার সামাল দিচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে,সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই নতুন সদস্য খুব শীঘ্রই ঘর আলো করে আসতে চলেছে৷
সোশ্যাল মিডিয়াতেও অতটা অ্যাক্টিভ নন অভিনেত্রী৷ সব মিলিয়ে জল্পনা আরও তীব্র হচ্ছে৷ তবে শোভন বা সোহিনী পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, সোহিনীর হাতে অনেকগুলি কাজ রয়েছে৷ যেমন- ‘অভিমান’, এবং ‘বহুরূপী ২’-তে দেখা যাবে টলিউড অভিনেত্রীকে৷ টলিপাড়ার অনেকেই তাঁদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করে রয়েছেন। ইতিমধ্যেই আগাম খুশির খবরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
Kolkata,West Bengal
