Last Updated:
2nd Hooghly Bridge Diversion Details: উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এই স্বশাসিত সংস্থাটি ১৯৬৯ সালে গঠিত হয়েছিল। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও সেগুলির রক্ষণাবেক্ষণই সংস্থাটির প্রধান কাজ।
কলকাতা: আজ, রবিবার দিনের অধিকাংশ সময়ের জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু৷ পুনর্গঠন ও মেরামতের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রয়েছে আজ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে র্যাম্পে যানচলাচল বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে কলকাতা থেকে হাওড়া যাওয়ার জন্য কলকাতার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি আছে। ভোর ৫টা থেকে রাত ৯টা অবধি বন্ধ দ্বিতীয় হুগলি ব্রিজ৷ তাহলে কোন কোন রুট বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করতে পারবেন যাত্রী বা গাড়ি চালকেরা? জানানো হয়েছে পুলিশের নির্রদেশিকায়৷
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার জন্য বিদ্যাসাগর সেতু (2nd Hooghly Bridge)-এ মেরামত ও পুনর্গঠন কাজ করা হবে। এতে কেবল, বেয়ারিং ইত্যাদি বদলানো হবে।
এই কাজ চলবে ০৭/০৬/২০২৬ তারিখে সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। সেই সময় বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন:
সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও তার র্যাম্পে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজ অথবা কেপি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কেপি রোড থেকে আসা পশ্চিমমুখী যানবাহন:
১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজে পাঠানো হবে।
স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
১১ ফারলং গেট হয়ে কেপি রোড → রেড রোড → হাওড়া ব্রিজে পাঠানো হবে।
প্রয়োজন অনুযায়ী অন্যান্য রাস্তাও ব্যবহার করা হবে।
কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে Hooghly River Bridge Commissioners (এইচআরবিসি)-র তত্ত্বাবধানে স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজ করা হবে। সেই কারণে নিরাপত্তার স্বার্থে দিনে নির্দিষ্ট সময়ের জন্য সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। সেতু বন্ধ থাকাকালীন যানবাহনগুলিকে বিকল্প রুট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময়ে গাড়িগুলিকে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড, রেড রোড এবং অন্যান্য নির্ধারিত রাস্তা দিয়ে চলাচল করতে হবে। যানজটের পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের রুট পরিবর্তন করা হতে পারে।
