Nadia News: আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নামলেন পুলিশ কর্মীরা। থানার চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। আগাছা সরিয়ে পরিবেশকে আরও স্বাস্থ্যকর করে তোলার উদ্যোগ নেওয়া হয়। বর্ষাকালে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতেও বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।