Last Updated:
গত শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত ফিরহাদ, যিনি রাজ্য রাজনীতিতে ‘ববি’ নামেই পরিচিত।
কলকাতা: গুঞ্জন কি তবে সত্যি হতে চলেছে এবার৷ শেষেমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিতে চলেছেন ফিরহাদ হাকিমও৷ যোগ দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিরোধী শিবিরে৷ ইতিমধ্যেই, ঋতব্রত-সন্দীপন শিবিরের বিধায়ক সংখ্যা ৫৮ থেকে বেড়ে হয়েছে ৬৪৷ এবার কি তবে তা ৬৫ হবে৷
এদিন ফিরহাদ হাকিমকে এ বিষয়ে প্রশ্ন করা হলে News18 Bangla-র প্রতিনিধির সঙ্গে তাঁর কথোপকথন,
‘‘প্রশ্ন: আপনি ঋতব্রত শিবিরে কেন যাচ্ছেন?
উত্তর: আমি এই নিয়ে কিছু বলব না।
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিসের সময়সীমা পার। আপনি তো মেয়র ছিলেন। কি পদক্ষেপ করতে পারে পুরসভা?
উত্তর: আপনি কেন আমাকে এইসব বিষয় নিয়ে প্রশ্ন করছেন?
উত্তর: আপনি কেন আমায় প্রশ্ন করছেন! আমি কিছু বলতে চাইছি না।
প্রশ্ন: আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন! সংখ্যালঘু মুখ?
উত্তর: প্লিজ আমি কিছু বলছি না।’’
প্রসঙ্গত, গত ৮ জুন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল ফিরহাদকে৷ ছিলেন সন্দীপন সাহাও৷ তার আগে নবান্নে শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পরেও ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর৷
বিধানসভার একটি সূত্র মারফত জানা গিয়েছিল, ঋতব্রতের ঘরে সেদিন প্রায় এক ঘণ্টা ছিলেন ফিরহাদ। ঋতব্রতের ঘর থেকে বেরিয়ে তিনি বিধানসভার লবিতে যান। সেখানে তাঁর দেখা হয় দুই তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং অশোক দেবের সঙ্গে। সূত্রের খবর, কুণালকে ফিরহাদ জানান যে, তিনি চান দল একজোট থাকুক।
Jun 11, 2026 11:56 AM IST
