চাষের পদ্ধতি: বীজ বোনার আগে প্রথমে ২৪ ঘন্টা ভিজানো উচিত। গভীরভাবে চাষ করতে হলে মাটিকে চাষের জমি তৈরি করতে হবে, যা চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে তৈরি হয়। সারির দুরত্ব হবে ৩০ ইঞ্চি। বীজ সারিতে ১৮ ইঞ্চি দূরে দূরে ২-৩ টি বীজ বোনতে হবে, যা জাত অনুযায়ী পরিবর্তন করতে হবে। চারা থেকে চারা এবং সারি থেকে সারির দুরত্ব কমানো বা বাড়ানো যেতে পারে, যেমন, শীতকালে গাছ ছোট হয়ে যেতে পারে। গজানোর পর প্রতি গর্তে একটি করে সুস্থ সবল চারা রেখে বাকী চারা গর্ত থেকে উঠিয়ে ফেলতে হবে।
