৩ লক্ষ টাকার FD-তে কত টাকা পাওয়া যাবে?ধরা যাক, একজন সাধারণ গ্রাহক SBI-তে ৫ বছরের জন্য ৩ লক্ষ টাকার FD করেন। বর্তমান ৬.০৫% সুদের হারে মেয়াদপূর্তির সময় তিনি মোট প্রায় ৪,০৫,০৫৩ টাকা পাবেন। অর্থাৎ, ৫ বছরে সুদ হিসেবে আয় হবে প্রায় ১,০৫,০৫৩ টাকা।অন্যদিকে, একই পরিমাণ অর্থ যদি কোনও প্রবীণ নাগরিক FD-তে বিনিয়োগ করেন, তাহলে ৭.০৫% সুদের হারে মেয়াদপূর্তির সময় তার মোট অর্থ বেড়ে হবে প্রায় ৪,২৫,৪৭৮ টাকা। অর্থাৎ, তিনি সুদ হিসেবে প্রায় ১,২৫,৪৭৮ টাকা লাভ করবেন, যা সাধারণ গ্রাহকের তুলনায় প্রায় ২০,০০০ টাকা বেশি।
