Bankura News: রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আসন্ন যোগ দিবসে উপলক্ষ্যে বিষ্ণুপুরে যোগাভ্যাসে অংশ নিলেন মন্ত্রী দিবাকর ঘরামী। নতুন দায়িত্বকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং গ্রামীণ উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন অনেকে। যোগ দিবসের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরেও উৎসাহ দেখা যায় স্থানীয়দের মধ্যে।