Last Updated:
প্রধানমন্ত্রী মোদির এই সফর ঐতিহাসিক। ১৯৯৩-তে স্লোভাকিয়া স্বাধীন হওয়ার পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটা প্রথম সফর, যেটা নিয়ে সেখানে থাকা ভারতীয় কমিউনিটিতে অনেক উৎসাহ আর উত্তেজনা দেখা যাচ্ছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো এবং রাষ্ট্রপতি পেলেগ্রিনি-র সঙ্গে দেখা করবেন মোদি ৷ এই সময় দু’দেশের মধ্যে ট্রেড, ইনভেস্টমেন্ট, ডিফেন্স, অটোমোবাইল এবং রেলওয়ে নির্মাণের উন্নতি নিয়ে কথা হবে।
ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর স্লোভাকিয়া সফরের জন্য রাজধানী ব্রাতিস্লাভাতে পৌঁছেছেন। সোমবার ব্রাতিস্লাভায় তাঁদের বৈঠকের এক খোশমেজাজের মুহূর্ত এখন ভাইরাল। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া একটি ধূসর জ্যাকেট পরেন। মোদি রসিকতা করে বলেন, ‘দুই নেতা যেন অনিচ্ছাকৃতভাবেই একই রঙের পোশাক পরে এসেছেন।’
প্রধানমন্ত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখা যাচ্ছে ফিকো একটি সাদা শার্টের ওপর স্লিভলেস জ্যাকেট পরে আছেন, যা সাধারণত বিদেশ সফরে মোদির বিশেষ পোশাক। ভিডিওটির ক্যাপশনে প্রধানমন্ত্রী লেখেন, “প্রধানমন্ত্রী ফিকো আমার উপহার দেওয়া একটি জ্যাকেট পরেছিলেন। আর কাকতালীয়ভাবে, আজ আমাদের জ্যাকেটের রঙ মিলে গিয়েছে।” রবিবার স্লোভাকিয়ায় পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পান প্রধানমন্ত্রী মোদি। দুই নেতা একটি শিল্প প্রদর্শনীও পরিদর্শন করেন।
ব্রাতিস্লাভাতে হোটেলে পৌঁছানোর পর স্লোভাকিয়ার মিউজিক্যাল গ্রুপ মহাদেব কীর্তন প্রজেক্টর স্পিরিচুয়াল পারফরম্যান্স হয় ৷ যেটা শুনে প্রধানমন্ত্রী মোদিও মুগ্ধ হয়ে যান। এই সময় সেখানে উপস্থিত ভারতীয়দের মধ্যে অনেক উৎসাহ দেখা যায়। এর আগে ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাকরঁর সঙ্গে দেখা হয়েছে। এই সময় দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে, ভারত এবং ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক বিশেষ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। এই সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক শক্তি এবং ডিজিটাল প্রযুক্তি-সহ ১৯টির বেশি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারত এবং ফ্রান্স একসঙ্গে ইনোভেশন রোডম্যাপ ২০৩০ কার্যকর করেছে ৷ যা দুই দেশের উন্নতির পথ তৈরি করবে। প্রসঙ্গত মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পশ্চিম এশিয়ায় কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
