এই সাফল্য প্রসঙ্গে অমিত বরণ হাটি বলেন, “লেখালেখি আমার কাছে শুধুমাত্র শখ নয়, এটা আমার ভালবাসার জায়গা। ছোটবেলা থেকেই নিজের প্যাশনকে অনুসরণ করেছি। সাহিত্য এমন একটি মাধ্যম, যার মাধ্যমে সমাজকে সচেতন করার পাশাপাশি মানুষের অনুভূতিকেও ছুঁয়ে যাওয়া যায়। ভবিষ্যতে আরও ভাল লেখা উপহার দিতে চাই, বিশেষ করে রোমান্টিক কবিতা লেখার ইচ্ছাটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।” তাঁর এই সাফল্য নিঃসন্দেহে বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে এক গর্বের মুহূর্ত। (ছবি ও তথ্য – নীলাঞ্জন ব্যানার্জি)
