কলকাতা: টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে, তুলনায় হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুন, ” দ্বিগুণ টাকা..”, জনকল্যাণ শিবির নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
কোথায় দাঁড়িয়ে মৌসমী অক্ষরেখা ?
পঞ্জাব থেকে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে, বিহার পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে, অবস্থানকারী মৌসমী অক্ষরেখা বর্তমানে বজায় রয়েছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলের উপর, একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি
আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে একদিকে যেমন গরম আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। তবে এই অবস্থা দক্ষিণবঙ্গের সবজেলায় থাকবে না। কিছু জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া হালকা-মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে শুধু আজ, কাল, পরশু নয়, টানা ২২ জুন অবধি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি
মূলত গত কয়েকদিন বৃষ্টি হলেও, রাজ্যের সবজেলায় সেইভাবে বৃষ্টি হয়নি। একাধিক জেলায় গরম আবহাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে যে জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, সেই জেলাগুলিতে তাপমাত্রার তারতম্য ঘটেছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে এবার। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আংশিক মেঘলা আকাশ হলেই গরম ও অস্বস্তি বাড়বে। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা থাকবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মূলত এই ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে হাওয়া অফিসের তরফে বারবার বলা হয়েছে, দুর্যোগের সময় বিশেষ করে বাজ পড়লে কোনওভাবেই খোলা মাঠা, বিদ্যুৎ এর খুঁটি, কিংবা জলাশয়ের কাছে না থাকতে, নিরাপদ আশ্রয়ে চলে যেতে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী