পশ্চিম ও মধ্য উত্তরপ্রদেশে উল্লেখযোগ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেরঠ, আগ্রা, আলিগড়, মথুরা, কানপুর, ঝাঁসি, বারাণসী এবং প্রয়াগরাজ-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। IMD জানিয়েছে, সেখানে বজ্রঝড়ের সঙ্গে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কৃষকদের ফসল ও গবাদি পশু সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ১৭ থেকে ১৯ জুনের মধ্যে বিহারে ভারী বৃষ্টি, বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পটনা, দ্বারভাঙ্গা, পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, ভাগলপুর এবং মুজফ্ফরপুর জেলাগুলি বিশেষভাবে প্রভাবিত হতে পারে। সেখানে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। প্রতিবেশী ঝাড়খণ্ডে রাঁচি, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, দুমকা এবং বোকারোতে ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে, যদিও তাপমাত্রা কমবে।
