Last Updated:
Samantha Ruth Prabhu Pregnancy Rumours: নববিবাহিতা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কি গর্ভবতী? ‘মা ইন্তি বাঙ্গারাম’ ছবির প্রচারের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখে জোর জল্পনা শুরু হয়েছে। বিয়ের ৬ মাসের মধ্যেই কি সুখবর দিচ্ছেন নায়িকা৷
জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সামান্থা সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’৷ এই ছবির প্রচারের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে৷ অভিনেত্রীকে দেখে ভক্তরা মনে করছেন তিনি নাকি মা হতে চলেছে৷
অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। হলুদ রঙের শাড়িতে অসাধারণ সুন্দর লাগছিল সামান্থাকে । অনেকেই তার এই সৌন্দর্যের প্রশংসা করেছেন কিন্তু কিছু ভক্ত প্রশ্ন তুলেছেন যে এই নববিবাহিতা অভিনেত্রী কি গর্ভবতী? নেটিজেনরা তাঁর ‘বেবি বাম্প’ বা গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন তুললেও সামান্থা কিংবা রাজ নিদিমরু—কেউই তাঁদের সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।
সম্প্রতি তাঁকে হায়দ্রাবাদে তাঁর আসন্ন তেলুগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণামূলক অনুষ্ঠানে দেখা গেছে। হলুদ রঙের শাড়ি পরে তাঁর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে৷
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা রুথ প্রভু। এখন ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় তাঁর সাম্প্রতিক উপস্থিতি ভক্তদের মনে এই প্রশ্ন জাগিয়েছে যে, তিনি ও রাজ নিদিমোরু কি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।তবে পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট অভিনেত্রী৷
এক ভক্ত মন্তব্য করেছেন যে এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা; তিনি লিখেছেন, “তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। শীঘ্রই খবরটি প্রকাশ্যে আসবে; আপাতত তারা বিষয়টি গোপন রাখছেন। আপনার ধারণা হয়তো ঠিকই। তাঁর মুখটা কিছুটা ফোলা দেখাচ্ছে, যা গর্ভাবস্থার প্রথম পর্যায়ের একটি সাধারণ লক্ষণ। এ সময় শরীরে জল জমে। তবে এটাও সত্যি যে শরীর ফুলে গেলে, কোষ্ঠকাঠিন্য বা গর্ভাবস্থা-বহির্ভূত অন্য কোনও শারীরিক সমস্যার কারণেও মুখ ফোলা বা ভরাট দেখাতে পারে।”
সামান্থার স্বাস্থ্য নিয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, “অবশ্যই, ওইসব কারণে আপনার মুখমণ্ডল কিছুটা ফোলা বা ভরাট দেখাতে পারে, কিন্তু অটোইমিউন সমস্যার কারণে তিনি কঠোর ডায়েট ও শরীরচর্চার নিয়ম মেনে চলেন—যা তাঁর ইনস্টাগ্রাম পোস্টগুলো খেয়াল করলেই বোঝা যায়। আমাদের মতো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তাঁর ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। এর পাশাপাশি তাঁর বিয়ের বিষয়টি বিবেচনায় নিলে, অন্য কোনও কারণের চেয়ে গর্ভাবস্থার সম্ভাবনাই বেশি বলে মনে হয়। মনে রাখবেন, তিনি নিজেই জানিয়েছিলেন যে তাঁর অটোইমিউন রোগ রয়েছে, আর শরীরে প্রদাহ বা ফোলাভাব (inflammation) এর একটি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া।”
Kolkata,West Bengal
