পরভণী: গর্ভগৃহে ঢোকার মুখে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে। মন্দিরের ভিতর পুণ্যার্থীরা আটকে রয়েছেন বলে খবর। তাঁদের বের করে আনার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ৭ জনের দেহ বের করে আনা গিয়েছে ধ্বংসস্তূপের ভিতর থেকে। আহতের সংখ্য়া প্রায় ৩০। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Yashwadi Temple Collapse)
মহারাষ্ট্রের পরভণী জেলায় স্থিত হনুমান মন্দিরে এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সেখানে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই উপলক্ষে ভিড় করেছিলেন বহু পুণ্যার্থী। সেই সময়ই নির্মীয়মান ছাদের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। (Maharashtra Temple Collapse)
CCTV footage of the #accidentes
Accident in Maharashtra’s Parbhani district: Roof collapses at the Hanuman temple in Yashwadi village.
In this tragic incident, five to six bodies have been recovered from the debris of the pavilion so far.#Parbhani #CCTV #Maharastra pic.twitter.com/3Sr04CEH0D— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) June 20, 2026
ছত্রপতি সম্ভাজীনগর থেকে ১৯০ কিলোমিটার দূরে যশবাড়ী গ্রামে অবস্থিত হনুমান মন্দিরটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দিরে গর্ভগৃহে ঢোকার মুখেই নির্মীয়মান ছাদের একাংশ ভেঙে পড়ে। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে ‘সভা-মণ্ডপে’র ছাদ ভেঙে পড়ে। গর্ভগৃহের বাইরে ‘সভা-মণ্ডপ’টি নির্মাণ করা হচ্ছিল। সেই নির্মীয়মান ছাদের স্ল্যাব ভেঙে পড়ে হঠাৎই। খবর পেয়ে জেলা প্রশাসনের টিম পৌঁছয় ঘটনাস্থলে। পৌঁছেছে উদ্ধারকারী দলও। যুদ্ধপরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: আগের কোনও সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি: শুভেন্দু অধিকারী
মহারাষ্ট্রের মন্ত্রী মেঘনা বোরডিকর বলেন, “উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে। সকলের সমন্বিত প্রচেষ্টায় ধ্বংসস্তূপ থেকে পুণ্যার্থীদের বের করে আনার কাজ চলছে।” দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছে এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তা শিউড়ে ওঠার মতো। দেখা গিয়েছে, নির্মাণকার্যের জন্য বাঁশ বাঁধা রয়েছে। তার ভিতর দিয়েই মন্দিরের গর্ভগৃহে ঢুকছেন পুণ্যার্থীরা। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সব কিছু। শনিবার পুণ্যার্থীদের সংখ্যা তুলনামূলক বেশি ছিল। মহাপ্রসাদ নিতে ভিড় করেছিলেন সকলে। সেই সময়ই বিপদ ঘটে যায়।
তাণ্ডব চালানো হয়েছিল থানায়, এবার পাকড়াও জাহাঙ্গির-জায়া