বাবা সুপারস্টার হওয়া সত্ত্বেও কখনও সেই প্রভাব মেয়ের উপর পড়েনি৷ কারণ বাড়িতে তিনি ছিলেন একেবারে অন্যান্য বাবাদের মতো৷ স্টারডম তিনি বাড়িতে বয়ে নিয়ে আসতেন না৷ মেয়ের স্কুলের পেরেন্টস-টিচার-মিটিং হোক বা স্পোর্টস ডে, সবেই নিজে হাজির থাকতেন স্টার তাপস পাল৷