Last Updated:
ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে তাঁর, তবে ইচ্ছে ছিল সিনেমায় কাজ করার৷ অভিনেতা নন ডিরেক্টর হিসেবেই তিনি বেছে নিয়েছিলেন তাঁর পথ এবং অনেক জনপ্রিয় সিনেমা তৈরি করেছিলেন৷
মুম্বই: অনুভব সিনহা, যিনি বহু জনপ্রিয় বলিউড সিনেমার পরিচালক, তিনি বললেন এমন কথা৷ তিনি শাহরুখ খানের সঙ্গে ‘রা.ওয়ান’ ছবিতে কাজ করেছেন। সিনেমাটিকে সহজেই তার সময়ের চেয়ে এগিয়ে থাকা একটি কাজ হিসেবে দেখা হয়েছিল, এবং সেই কারণেই পরিচালক ও অভিনেতা দু’জনেই এর সিক্যুয়েল তৈরি করতে আগ্রহী ছিলেন।
ছবিটি প্রশংসিত হয়েছিল ঠিকই কিন্তু বক্স অফিসে তেমন প্রভাব ফেলেনি৷ শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? তাঁকে কতটা সৃজনশীল স্বাধীনতা দেওয়া হয়েছিল, সে সম্পর্কে স্পষ্ট কথা বলেছিলেন।
‘রা.ওয়ান’-এর শুটিংয়ের সময় অনুভব সিনহা শাহরুখ খানকে যথেষ্ট সৃজনশীল স্বাধীনতা দিয়েছিলেন, কারণ দর্শক সম্পর্কে অভিনেতার ধারণা এবং তাঁর দৃষ্টিভঙ্গির উপর তাঁর আস্থা ছিল। জুম-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন যে সেই দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে।
তিন বলেছিলেন যে অন্যদের মতো, তিনিও শাহরুখ খানকে নিয়ে মুগ্ধ ছিলেন৷ তিনি মনে করতেন যে শাহরুখের দর্শনবোধ অনেকটা বেশি, এবং সেই মতো তিনি তাঁর সঙ্গে কাজ করতে যান৷ তার ধারণা ছিল যে ‘ম্যায় হুঁ না’ ছবির অভিনেতা তার চেয়ে অভিনয় শিল্পে অনেক বেশি অভিজ্ঞ। যদিও তিনি অতীত নিয়ে পড়ে থাকেন না, তিনি বোঝেন যে এটা একটা ভুল ছিল।
তবে সিনেমতা তৈরি করতে গিয়ে তিনি বহু ক্ষেত্রে নিজের চিন্তাভাবনাকেই গুরুত্ব দিয়েছেন৷ কিন্তু শাহরুখ খানের খ্যাতিকে তিনি বেশি গুরুত্ব দেন৷ যা পরে তিনি বোঝেন যে তাঁর করা ঠিক ছিল না৷ একজন অভিনেতা যতই জ্ঞানী বা বড় মাপের হোন না কেন, তাঁদের প্রতিটি পরামর্শ মেনে চলা বুদ্ধিমানের কাজ ছিল না, এবং সিনহাও পরবর্তীকালে তা বুঝতে পেরেছিলেন।
অনুভব সিনহা পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে তুম বিন, গুলাব গ্যাং, আর্টিক্যাল ১৫, থাপ্পড়, অস্সি৷
Kolkata,West Bengal
