Last Updated:
West Bengal Budget 2026: যুব শক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়-সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল।
কলকাতা: বাজেটে বেকার যুবকদের প্রত্যাশা ছিল অনেক। যুব শক্তি প্রকল্পে বরাদ্দ ঘোষণা, চাকরির পরীক্ষার জন্য এককালীন টাকা দেওয়-সহ একাধিক বিষয় নিয়ে বাজেটে প্রত্যাশা ছিল। প্রত্যাশাপূরণের জন্য বড় ঘোষণা করা হল বাজেটে।
বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
ক্ষমতায় আসলে বেকারদের প্রচুর কর্মসংস্থান দেওয়া হবে, পরীক্ষার বসার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে এমনই আশ্বাস দিয়েছিল বিজেপি। বেকারদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল যুব শক্তি ভরসা কার্ড, যার মাধ্যমে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। ক্ষমতায় এসে যুব শক্তি প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই, এবার বাজেটে সেই ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প ঘোষণার ফলে বেকাররা খুশি হবেন বলেই মনে করা হচ্ছে।
বিস্তারিত আসছে…
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 22, 2026 12:21 PM IST
