তিনি আরও জানান, ‘বিগত সরকারের সময় প্রশাসনের যে রেকর্ড রয়েছে তাতে এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছিল ন’ কোটি ৮০ লক্ষ টাকা, যেটা মে মাসে হয়েছে ৭৩ কোটি টাকার কাছাকাছি, মার্চ মাসে রাজস্ব আদাই হয়েছিল ১৯ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসের রাজস্ব আদায় হয়েছিল ২২ কোটি টাকা, জানুয়ারি মাসের রাজস্ব আদায় হয়েছিল ২১ কোটি টাকা। আমি আরও আপনাদের একটি ম্যাজিক ফিগার বলতে চাই যখনই নির্বাচন এসেছে সেই বছরগুলিতে বা মাসগুলিতে গড়ে যে আয় পাথর থেকে সেটা কমে গেছে। নিয়মমাফিক টাকা উঠেছে তবে সেই টাকা জমা পড়েছে তৃণমূলের পার্টির ফান্ডে।’
