তিনি বলিউডে যথেষ্ট সুনাম অর্জন করেন। মজার ব্যাপার হলো, অনুরাধা পাউডওয়ালের ছোটবেলার নাম ছিল অলকা। বিয়ের পর মহারাষ্ট্রীয় ঐতিহ্য অনুসারে তাঁর নাম পরিবর্তন করে অনুরাধা রাখা হয়। অনুরাধা উদিত নারায়ণের সঙ্গে একের পর এক সুপারহিট গান গেয়েছেন। এই জুটি পাঁচটি ছবিতে ব্লকবাস্টার গান গেয়েছেন। পাঁচটি গানই বক্স অফিসে অসাধারণ সাফল্য লাভ করে।