Last Updated:
West Bardhaman News: আসানসোলের বস্তিন বাজার এলাকায় ধূপ-ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনিতে ভরে উঠল প্রাচীন দুর্গামন্দির প্রাঙ্গণ। এক দশকেরও বেশি সময় ধরে যে মন্দিরের গর্ভগৃহ ছিল নিস্তব্ধ, সেখানে পুনরায় শুরু হল দেবী দুর্গার নিত্যপুজো। যা আবেগে ভাসিয়ে দিয়েছে শহরবাসীকে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হল আসানসোলের বস্তিন বাজার এলাকায়। ধূপ-ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনিতে ভরে উঠল প্রাচীন দুর্গামন্দির প্রাঙ্গণ। এক দশকেরও বেশি সময় ধরে যে মন্দিরের গর্ভগৃহ ছিল নিস্তব্ধ, সেখানে পুনরায় শুরু হল দেবী দুর্গার নিত্যপুজো। যা স্বাভাবিকভাবেই আবেগে ভাসিয়ে দিয়েছে শহরবাসীকে।
মন্দিরের নতুন করে পুজো শুরু হওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে সেখানে হাজির ছিলেন আসানসোল উত্তরের নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, গত ১৩ বছর ধরে নানা টানাপোড়েন এবং চক্রান্তের কারণে বন্ধ ছিল এই মন্দিরের পুজো। দেবীর আরাধনা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের মনেও ক্ষোভের সঞ্চার হয়েছিল।
শুধু পুজো শুরু করা নয়, মন্দির চত্বরের সার্বিক সংস্কার এবং ভক্তদের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দিয়েছেন বিধায়ক। সবমিলিয়ে যা স্থানীয় মানুষজনের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যে মন্দির খোলার অপেক্ষায় ছিলেন, সেই মন্দিরে আবার ভক্তদের আনাগোনা দেখে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। সকলেই একযোগে বলছেন, মন্দিরের এই আধ্যাত্মিক পরিবেশ যেন বজায় থাকে।
Asansol,Barddhaman,West Bengal
May 12, 2026 10:11 AM IST
West Bardhaman News: ধূপ-ধুনোর গন্ধে ফিরল হারানো জৌলুস, দীর্ঘ ১৩ বছর পর বস্তিন বাজার দুর্গামন্দিরে শুরু হল নিত্যপুজো! চোখে জল শহরবাসীর
