এবার ন্যূনতম ৫০০ টাকা জরিমানা-আগে টিকিট ছাড়া ধরা পড়লে ন্যূনতম অতিরিক্ত জরিমানা ছিল ২৫০ টাকা। এখন তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এই নিয়ম শুধু সম্পূর্ণ টিকিটবিহীন যাত্রীদের জন্য নয়, ভুল, ব্যবহৃত বা অবৈধ টিকিট নিয়ে ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।অর্থাৎ, কোনও যাত্রীর টিকিট যদি রেলওয়ের নিয়ম অনুযায়ী বৈধ না বলে প্রমাণিত হয়, তাহলে তাকেও একই শ্রেণিতে ধরা হবে। এমন ক্ষেত্রে ভাড়ার সঙ্গে অতিরিক্ত জরিমানাও আদায় করা হবে।
