আরও একটি বড় সমস্যা হল, পরিবারের সদস্যরা অনেক সময় সম্পত্তির সম্পূর্ণ বিবরণ জানেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, শেয়ার বা ডিজিটাল সম্পদের তথ্য যদি শুধু মালিকের কাছেই সীমাবদ্ধ থাকে, তাহলে তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারীদের পক্ষে সেগুলি খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে।
