পার্থপ্রতিম ঘোষ, তারাতলা, কলকাতা : তারাতলায় ব্রেসব্রিজের কাছে ভেঙে পড়েছে নির্মীয়মান গোডাউনের ছাদ। প্রায় ৫ ঘণ্টা ধরে সেখানে চলছে উদ্ধারকাজ। ক্রমশ দিনের আলো কমে আসছে। তাই উদ্ধারকাজের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকাজে মোতায়েন রয়েছে সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে কাজ করছে দমকলবাহিনীও। উদ্ধার করা আহতদের নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অ্যাম্বুল্যান্স।
রাতেও উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রাণের সন্ধানে, ধ্বংসস্তূপের নীচে কোথায় কে চাপা পড়ে রয়েছেন তা জানার জন্য এনডিআরএফ- এর স্নিফার ডগ নিয়ে চলছে উদ্ধার কাজ। বিভিন্ন জায়গা চিহ্নিত করা হচ্ছে। যেখানে সুযোগ পাওয়া যাচ্ছে, সেখান দিয়ে মাইক ঢুকিয়ে ভিতরে আটকে পড়া লোকেদের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের কী প্রয়োজন, কেউ আটকে রয়েছেন কিনা, তা জানার চেষ্টা চলছে। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে সরানো হচ্ছে।
ARMY SWIFTLY DEPLOYS TO SEARCH FOR SURVIVORS FROM TARATALA BUILDING COLLAPSE IN
KOLKATA —Four columns of #EasternComd #IndianArmy have been swiftly launched for search and rescue operation in Central Kolkata’s Taratala neighbourhood today following the sudden collapse of an… pic.twitter.com/wPlroiWTYY
— EasternCommand_IA (@easterncomd) June 24, 2026
তারাতলায় উদ্ধার কাজে সেনাকে মোতায়েন করা হয়েছে। ইস্টার্ন কমান্ডের ৪ কলম জওয়ান উদ্ধার কাজে সামিল। প্রশাসনের কাছ থেকে খবর পেয়েই দ্রুত উদ্ধার কাজে নামে সেনা। উদ্ধারকারী দলে রয়েছেন সেনা আধিকারিক, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল অফিসাররা। সেনা, NDRF, SDRF ও কলকাতা পুলিশ উদ্ধার কাজে কোনও খামতি রাখছে না, বিবৃতি ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ড- এর।
Deeply pained and saddened by the tragic loss of lives due to the collapse of an under-construction warehouse building near Brace Bridge in Taratala, where several workers got trapped beneath the debris. So far 21 people have been pulled out of the collapsed structure, out of… pic.twitter.com/Hq9vZhg5AI
— Suvendu Adhikari (@SuvenduWB) June 24, 2026
‘ত্রুটি ছিল প্ল্যানে, এমনই জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা’, ঘটনাস্থল থেকে নবান্নে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ‘তৃণমূল জমানায় পাস হওয়া সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। অডিট না হওয়া পর্যন্ত নির্মীয়মাণ সমস্ত বিল্ডিং প্ল্যান স্থগিত। ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের কাজ বন্ধ’, ঘটনাস্থল থেকে ফিরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন, “আমরাই আসল তৃণমূল”