Last Updated:
এর আগে এই শোয়ে একবার অভিনেতা মহাগুরু মিঠুন চক্রবর্তীকেও দেখা গিয়েছিল৷ ২০১২ সালে তিনিই করেছিলেন দাদাগিরি৷ দাপুটে অভিনেতা হয়েও এই শোয়ে তাঁকে খুব বেশি পছন্দ করেনি দর্শক৷ আবারও ফিরিয়ে আনা হয় সৌরভকে৷ এবার আবার বদল!
কলকাতা: অনেকদিন ধরেই জল্পনা ছিল, এবার সেটাই সত্যি হল৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, এবার দাদাগিরি করবেন অভিনেতা দেব৷ তবে দাদার জুতোয়ে পা গলাতে গিয়ে অনেকটাই চাপে বাংলার সুপারস্টার৷ সেই মতো তৈরিও হয়েছে প্রোমো৷ সৌরভ দাদাগিরি থেকে সরে যাওয়াক পর থেকে কানাগুষো শোনা গিয়েছিল যে দেবই হবেন দাদাগিরির সঞ্চালক৷ দেব বাংলার সুপারস্টার, সফল প্রযোজক৷ এখন তিনি আবার পরিচালনায় ও পা রাখলেন৷
বাঙালি দর্শকদের কাছে দাদাগিরি-র যে একটা আলাদাই অবদান রয়েছে, ভালই বোঝেন অভিনেতা৷ ফলে তিনিও যে খুব বেশি আগ্রহী ছিলেন, তাও নয়৷ এমনটা দেখানো হয়েছে প্রোমোতে৷ তাঁর পাশে দাড়িয়েছেন অভিনেতা যীশু ও আবীর৷ এই দুই অভিনেতাই জি বাংলার সঞ্চালনার দায়িত্ব সামলেছেন৷ ফলে তাঁদের থেকে আশ্বাস পেয়ে যেন কিছুটা আশ্বস্ত হয়েছেন দেব৷ পা রেখেছেন দাদাগিরির মঞ্চে৷ আপাতত প্রোমো সামনে আসতেই হইচই শুরু হয়েছে৷ অনেকে দেব-কে সমর্থন করেছেন, অনেকে আবার বলছেন দাদাগিরি মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ফলে দেব-এর কাছে এই শো হোস্ট করা অবশ্যই বড় চ্যালেঞ্জ৷
গত বছরই দাদাগিরি ছেড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় চুক্তি সই করেন স্টার জলসার সঙ্গে৷ ১২৫ কোটি টাকার রেকর্ড-ভাঙা চুক্তিতে ৪ বছরের জন্য স্টার বছরের জন্য চুক্তিবদ্ধ হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন এবং বিসিসিআই সভাপতি৷ তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে।
ইতিমধ্যেই শুরু হয়েছে দাদাগিরির অডিশন৷ চলছে বিভিন্ন স্কুল-কলেজে৷ ফলে আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বাংলার অত্যন্ত জনপ্রিয় শো দাদাগিরি৷ গুগলি, কভারড্রাইভ, বাপি বাড়ি যা, পাওয়ার প্লে, টস, এই দিয়ে সাজানো শোয়ে বুঁদ থাকত দর্শকরা৷
জি বাংলা তাঁদের বিভিন্ন শোয়ে ধরন বদলাচ্ছে৷ বদল করা হচ্ছে শোয়ের হোস্টও৷ রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিদি নম্বর ১-এ আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়৷ এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ ১৫ বছরের দিদি নম্বর ১-এর রচনাকে মাত্র ২দিনের কথায় সরিয়ে দেওয়া হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রচনা নিজেই৷ বদলে যাচ্ছে রান্নাঘরের অনুষ্ঠানও৷ কনীনিকার বদলে সেখানে আসছে বিশ্বনাথ বসু ও রিখিয়া রায় চৌধুরী৷ শাশুড়ি-বৌমার খুনসুঁটি চলবে এবার রান্নাঘরের শো-য়ে, সঙ্গে হবে বিভিন্ন পদ রান্না৷
Kolkata,West Bengal
