শোনা যায়, ওসামা বিন লাদেনও অলকা ইয়াগনিকের কণ্ঠের ভক্ত ছিলেন। তিনি তাঁর গান এতটাই শুনতে ভালবাসতেন যে, গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট নিজের কাছে রেখেছিলেন। এই গুজব নিয়ে গায়িকা নিজেই একবার মুখ খুলেছিলেন। অনু রঞ্জনের সঙ্গে এক আলাপচারিতায়, ওসামা বিন লাদেন তার ভক্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যেই হোন না কেন, তার ভেতরে কোথাও না কোথাও নিশ্চয়ই একজন শিল্পী লুকিয়ে আছে। যদি তার ভাল লাগে, তাহলে তো ভালই, তাই না?”
