Last Updated:
এতদিন দাদাগিরি মানেই টিভিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সকলের কানে বাজত অরিজিৎ সিং-এর কণ্ঠে ‘এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না? …৷ এবার এই গান অতীত
কলকাতা: নতুনভাবে তাঁদের সব শো সাজাচ্ছে জি বাংলা৷ আসবে অনেক বদল৷ জনপ্রিয় শোগুলোর ধরনে শুধু পরিবর্তন আনছে না কর্তৃপক্ষ, সঙ্গে বদলে যাচ্ছে শোয়ের মুখগুলোও৷ অর্থাৎ এতদিন যাঁদের দেখে অভ্যস্থ হয়ে গিয়েছিল দর্শকরা, তাঁদের পাল্টে নতুন মুখ আনা হচ্ছে৷ পরিচিত শোয়ের পরিচিত অ্যাঙ্কার বদলে আসছে নতুন মুখ৷ দিদি নম্বর ১ থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের বদলে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দাদাগিরি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে আসছেন বাংলার সুপারস্টার দেব৷ বাংলার জনপ্রিয় কুকারি শো রান্নাঘর থেকে সরানো হচ্ছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে আসছেন বিশ্বনাথ বসু ও রিখিয়া রায় চৌধুরী৷ অর্থাৎ খোলনলচে বদলে অবার নতুনভাবে পথচলা শুরু করছে এই চ্যানেল৷
এর ফলে দাদাগিরির অতি পরিচিত টাইটেল ট্র্যাক থেকে সরে যাচ্ছে অরিজিৎ সিং-এর কণ্ঠ৷ আর শোনা যাবে না ‘এভারেস্ট ডিঙানো যায় কিনা দেখো না, দাদাকে তুমি কি চেনো না? ল্যাটা ব্যাট বল শাসন, লাডকে লেঙ্গে চাল চলন, চালা লড়ে পারবে না….’৷ দাদাগিরি শুরু হত এই গান দিয়ে, এটাই ছিল এই শোয়ের বড় একটি পরিচিতি৷ ২০০৯ সালে যখন এই শো শুরু হয়, তখন শোয়ের হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাথায় রেখে এই টাইটেল ট্র্যাকটি তৈরি হয়৷ ক্রিকেট মাঠে সৌরভের দাদাগিরি মাথায় রেখে লেখা হয় গানটি৷ গেয়েছিলেন অরিজিৎ সিং৷ সেই থেকে যাত্রা শুরু৷ শো যেমন হিট ছিল, তেমনই হিট ছিল এই গানটি৷ ফলে সৌরভ যখন নেই তখন এই গান তো আর থাকার কথাও নয়৷ ফলে আর অরিজিৎ-এর গানটিও এখন অতীত৷
এবার শোয়ের হোস্ট দেব৷ ফলে তাঁর উপর ভিত্তি করে গান হবে সেটাই স্বাভাবিক৷ এবার গানটি গাইবেন ঈশান মিত্র৷ দেব নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন বলে জানিয়েছেন ঈশান৷ দেবের সঙ্গে আগেও কাজ করেছেন ঈশান। ফলে ‘দাদাগিরি’-র টাইটেল ট্র্যাক দেওয়ার কাজ একটি প্রাপ্তি হিসাবেই দেখছেন তিনি।
তবে অরিজিৎ সিং-এর গানকে টেক্কা নয়, নিজের মতো করে দেবের নতুন দাদাগিরির কথা মাথায় রেখে গান বাঁধছেন ঈশান৷ চেষ্টা করছেন দর্শকদের মনে ছাপ ফেলতে৷ কতটা সফল হবেন তিনি, তা সময় বলবে৷ উল্লেখ্য দেবের ছবি রঘু ডাকাত, প্রজাপতি, ধুমকেতূতে গান গেয়েছেন ঈশান৷

উল্লেখ্য দেবের ছবি রঘু ডাকাত, প্রজাপতি, ধুমকেতূতে গান গেয়েছেন ঈশান৷
ইতিমধ্যেই শুরু হয়েছে দাদাগিরির অডিশন৷ চলছে বিভিন্ন স্কুল-কলেজে৷ ফলে আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বাংলার অত্যন্ত জনপ্রিয় শো দাদাগিরি৷ গুগলি, কভারড্রাইভ, বাপি বাড়ি যা, পাওয়ার প্লে, টস, এই দিয়ে সাজানো শোয়ে বুঁদ থাকত দর্শকরা৷
গত বছরই দাদাগিরি ছেড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় চুক্তি সই করেন স্টার জলসার সঙ্গে৷ ১২৫ কোটি টাকার রেকর্ড-ভাঙা চুক্তিতে ৪ বছরের জন্য স্টার বছরের জন্য চুক্তিবদ্ধ হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন এবং বিসিসিআই সভাপতি৷ তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে।
Kolkata,West Bengal
