Last Updated:
Helicopter Crash: সৌদি আরবের রাস তানুরায় ভেঙে পড়ল হেলিকপ্টার৷ হেলিকপ্টারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে৷
সৌদি আরবে হেলিকপ্টার ভেঙে মৃত্যু ১৪ জনের৷ রবিবার সকালে সৌদি আরামকোর একটি হেলিকপ্টার ভেঙে একটি হেলিকপ্টারসৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরায় ভেঙে পড়ে বলেই জানা গিয়েছে৷ সৌদি আরবের শক্তি মন্ত্রকের পক্ষ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
জ্বালানি মন্ত্রকের পক্ষ থেকে এক্স-এ পোস্ট কের জানান হয়েছে, “সৌদি আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে এবং তাতে থাকা ১৪ জন যাত্রীর সবার মৃত্যু হয়েছে।” নিহতদের পরিচয় বা দুর্ঘটনার নির্দিষ্ট পরিস্থিতি এখনও প্রকাশ করা হয়নি।
আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সকাল প্রায় ৬টা নাগাদ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। জ্বালানি মন্ত্রক জানিয়েছে, নিহত ১৪ জনই সৌদি নাগরিক। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। মন্ত্রক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
হেলিকপ্টারটি সৌদি আরবের পূর্ব উপকূলে, হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় ভেঙে পড়ে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। রাস তানুরায় মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগারগুলির একটি রয়েছে, যা সৌদি আরামকো পরিচালনা করে।
উল্লেখ্য, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবারই রাস তানুরা উপসাগরীয় টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) লোডিং কার্যক্রম শুরু করেছিল সৌদি আরামকো। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Kolkata,West Bengal
