Hatgram Conch Shell GI Tag: প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বাঁকুড়ার হাটগ্রামের শঙ্খ শিল্প এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। বিশেষ কারিগরি দক্ষতার জন্য রাজ্যের মধ্যে একমাত্র এই গ্রামটিই ছিনিয়ে নিল মর্যাদাপূর্ণ জিআই ট্যাগ। নতুন কর্মসংস্থান ও সরকারি সহায়তার আশায় বুক বাঁধছেন শিল্পীরা।