Last Updated:
TMC councillor Shakir Ali: মঙ্গলবার সকালেই তৃণমূল কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতরা করেছে এনআইএ৷ প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে NIA৷
কলকাতা: প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে মঙ্গলবার রাতেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ এনআইএর। তার বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে৷ এই বিপুল পরিমাণ কার্তুজ কেন রাখা হয়েছিল? রামনমবীর ঘটনার মতো ফের সন্ত্রাসের পরিকল্পনায় ছিলেন সাকির? তদন্তে এমনই একাধিক প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা, বলেই সূত্রের খবর৷
সাকির আলির বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার এই বিপুল পরিমাণ কার্তুজ কেন রাখা হয়েছিল?
এই বিপুল পরিমাণ কার্তুজ রাখার উদ্দেশ্য কি? এলাকায় কোন গন্ডগোল পাকানোর চক্রান্ত ছিল নতুন করে?
নাকি ভোটের সময় নতুন করে সন্ত্রাস করার পরিকল্পনা ছিল?
রামনবমীর সময় যে গন্ডগোলের সূত্রপাত তার উদ্দেশ্য কি ছিল?
ধর্মীয়ভাবে কোন অনুষ্ঠানে গন্ডগোল করার পরিকল্পনা কার ছিল?
অপরূপা পোদ্দার? নাকি কোন উচ্চ নেতৃত্বের কথায় গন্ডগোল পাকানোর পরিকল্পনা ছিল?
২০২৬ ভোটেও পরিকল্পনা করা হয়েছিল বলেই এই বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার?
বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হলেও আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে?
সূত্রের খবর, এই সমস্ত তথ্য জিজ্ঞাসা বাদে জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে শুধুমাত্র কার্তুজ নয় আগ্নেয়াস্ত্র কোথায় রাখা আছে কিনা, থাকলে কোথায় রয়েছে, সেসবও জানতে চান তদন্তকারীরা৷ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে রামনবমীতে পরিকল্পনা করে অশান্তি বাঁচানোর ছক ছিল সাকির আলীর। পরিকল্পনার পিছনে কোন নেতৃত্ব রয়েছে জিজ্ঞাসাবাদে জানতে চায় তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত সেভাবে তদন্ত সহযোগিতা করছে না সাকির আলী।
আদালতে পেশ করার পরে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে এনআইএ।
Kolkata,West Bengal
