পরে মাছের বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সেই মাছগুলি আবার জলাভূমিতে ছেড়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় অন্তদেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের অধিকর্তা ড. প্রদীপ দে বলেন, বিজ্ঞানভিত্তিক উপায়ে দেশীয় মৎস্য সম্পদের পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তাঁর কথায়, এই ধরনের উদ্যোগ একদিকে যেমন জলাভূমির বাস্তুতন্ত্র পুনরুজ্জীবিত করছে, অন্যদিকে মৎস্যজীবীদের আয় বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
