বিজেন্দ্র সিংহ, কলকাতা: তৃণমূলের গৃহযুদ্ধ এবার দিল্লির নির্বাচন সদনে। আজ বেলা ১২টায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বৈঠক। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা? টানাপোড়েনের মধ্যেই, আজ ‘ঋতব্রত-তৃণমূল’-কে সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে প্রশ্ন, আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের? তৃণমূলের ‘ঘাসফুল’ প্রতীকও তাঁর হাত থেকে চলে যেতে পারে? তৃণমূলের তহবিলের রাশ কার হাতে থাকবে? কী বলবে নির্বাচন কমিশন? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
Aparupa Poddar: ‘রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই’, দাবি NIA-র