Bankura Cancer Treatment: চালু হয়ে গেল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেডিয়েশন অনকোলজি বিভাগের ‘হাই ডোজ রেট’ ব্রেকিথেরাপি পরিষেবা। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের মতে, এই থেরাপির সাহায্যে শরীরের নির্দিষ্ট অংশের ক্যানসার কোষে অত্যন্ত নিখুঁতভাবে উচ্চমাত্রার রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব। যা রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করবে।