Last Updated:
Debraj Chakraborty: বিধাননগর পুলিশ কমিশনারেট তৃণমূল নেতা ডেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজির মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে।
কলকাতাঃ আরও বিপাকে পড়তে চলেছেন তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। শুক্রবার তোলাবাজির মামলায় তাঁর বিরুদ্ধে এবারে সিট অর্থাৎ স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠল বিধাননগর পুলিশ কমিশনারেট। ৬ জনের দলে রয়েছেন ডিসি, থানার আইসি এবং আরও ৪ দক্ষ অফিসার। ইতিমধ্যেই দেবরাজের স্ত্রী তৃণমূলনেত্রী তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে বৃহস্পতিবার ডেকে বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে, দেবরাজ চক্রবর্তীর ল্যাপটপ থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ। ডিসি গ্লোবাল নামক একটি সংস্থার মাধ্যমে টাকা সাইফুন করার তথ্য মিলেছে। নামে-বেনামে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে। একাধিক কোম্পানির সঙ্গে লেনদেন সম্পর্কিত তথ্য জেরায় জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।
বৃহস্পতিবার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। বৃহস্পতিবার তোলাবাজির একটি মামলায় এই নির্দেশ দেয় আদালত। ৩০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে মামলা ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। যার মধ্যে অনেকগুলিই তোলাবাজি ও টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ। প্রসঙ্গত, বুধবার রাতে পুরুলিয়ায় ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় দেবরাজ চক্রবর্তীকে।
Kolkata,West Bengal
Jul 03, 2026 11:02 AM IST
