Last Updated:
Birbhum News: ‘দেশ বাঁচাতে চাই, সন্তান বাঁচাতে চাই, সংসার বাঁচাতে চাই! এই স্লোগান তুলে বীরভূমের সিউড়িতে বেআইনি মদের ঠেকে লাঠিসোঁটা নিয়ে চড়াও হলেন এলাকার মহিলারা। প্রশাসনের ভরসা ছেড়ে নিজেদের যুবসমাজ ও পরিবারকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবার সরাসরি রণংদেহি মূর্তিতে ‘দুর্গা বাহিনী’।
বীরভূম: ‘দেশ বাঁচাতে চাই, সন্তান বাঁচাতে চাই, সংসার বাঁচাতে চাই’! এই জ্বলন্ত স্লোগানকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে বেআইনি মদের দোকানে লাঠিসোঁটা নিয়ে চড়াও হলেন ‘দুর্গা বাহিনী’র মহিলারা। এলাকা থেকে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে এবং চোলাই সহ সমস্ত ধরণের বেআইনি মদের কারবারের বিরুদ্ধে এদিন রীতিমতো রণংদেহি মূর্তিতে ধরা দিলেন তাঁরা।
আজ, বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি দুই নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর পঞ্চায়েতের তাপাইপুর দাসপাড়ায়। এদিন লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে মদ বিক্রেতাদের আস্তানা ও সমস্ত সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেন দুর্গা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারী মহিলাদের স্পষ্ট দাবি, এই মদের নেশার কারণে তাঁদের ঘর-সংসারে দিনরাত চরম অশান্তি লেগে রয়েছে। নষ্ট হচ্ছে যুবসমাজ। রাজ্যে নতুন সরকার আসার পর এই ধরণের সমস্ত বেআইনি কাজকর্ম এবার পুরোপুরি বন্ধ হবে বলে তাঁরা আশাবাদী। আর সেই কারণেই আজ তাঁরা নিজেরা রুখে দাঁড়িয়েছেন।
Birbhum,West Bengal
