Last Updated:
এবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাবেন ডিএসপি পদমর্যাদা পর্যন্ত সমস্ত IPS ও WBPS আধিকারিক, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের সব SP ও CP-দের এই নির্দেশ কার্যকর করতে হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাবেন ডিএসপি পদমর্যাদা পর্যন্ত সমস্ত IPS ও WBPS আধিকারিক। রাজ্য পুলিশের সব SP ও CP-দের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
জন্মদিনের সকালে সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া পৌঁছে দিতে হবে। জোন, রেঞ্জ, ব্যাটালিয়ন-সহ রাজ্য পুলিশের সমস্ত ইউনিটে এই ব্যবস্থা কার্যকর হবে। ৪ জুলাই থেকে ভবানী ভবন থেকে শুভেচ্ছা কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলিকে IPS ও WBPS আধিকারিকদের জন্মতারিখের তালিকাও জমা দিতে বলা হয়েছে। কলকাতা পুলিশ বাদে কলকাতায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেও পৃথক সমন্বয়ের ব্যবস্থা থাকবে।
বিস্তারিত আসছে…
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
